সকাল ৮:৪০ ; রবিবার ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মাঝে আকাশে বিমানবালার সঙ্গে অশোভন আচরণ, ভারতে বাংলাদেশি গ্রেফতার

৮:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
Spread the love

মাঝে আকাশে বিমানবালার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ভারতে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণের নাম মোহাম্মদ দুলাল। তিনি ওমানের রাজধানী মাসকট থেকে ভারতীয় ‘ভিস্তারা এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে মুম্বাই হয়ে ঢাকায় ফিরছিলেন। বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ে প্লেনটি অবতরণ করতেই ওই তরুণকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত গভীর রাতে মাসকট থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দেয় ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটটি। মুম্বাইয়ে বিমান অবতরণের আধাঘণ্টা আগে এক বিমানবালার উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন ওই বাংলাদেশি তরুণ। শুধু তাই নয়, তিনি তার সিট থেকে উঠে দাঁড়িয়ে ওই বিমানবালাকে জড়িয়ে ধরেন এবং তাকে চুমু দেওয়ারও চেষ্টা করেন। এ সময় অন্য কেবিন ক্রু সদস্য ও যাত্রীরা হস্তক্ষেপ করার চেষ্টা করলে তিনি আরও অভব্য আচরণ করেন।

পরে প্লেনটি অবতরণ করতেই স্থানীয় পুলিশের হাতে দুলালকে তুলে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, মুম্বাই থেকে অন্য একটি প্লেনে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল দুলালের। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে স্থানীয় আন্ধেরী আদালতে হাজির করা হয়।

এদিকে, দুলালের আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেল মানসিকভাবে অসুস্থ।

ইংরেজি এবং হিন্দি ঠিকমতো বোঝেন না। তিনি আরও দাবি করেন, ভাষা ঠিকমতো বুঝতে না পারার কারণে এবং মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তাকে ফাঁসানো হয়েছে। যদিও দুলালের আইনজীবীর এই যুক্তি ধোপে টেকেনি। শুক্রবার পর্যন্ত দুলালের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!