; ;
facebook Youtube google+ twitter
×

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বললেন মির্জা ফখরুল

8:54 am, September 8, 2023
Spread the love

ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পর থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে একটা কথা স্পষ্ট হয়েছে, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ন্যায্যতার লড়াইয়ে, তাদের ক্ষমতার প্রভাববলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। ’

শুক্রবার মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার প্রভাববলয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে জানিয়ে ফখরুল আরও বলেন, ‘এর জন্য দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ল্যাভরভ ঢাকায় আসেন। দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা সফরে আসেন তিনি। এটি রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

সফরে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও বাংলাদেশ তার স্বতন্ত্র পররাষ্ট্রনীতি অটুট রেখেছে। ’

ইন্দো–প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের ভূমিকাতে রুশ অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাই, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখানে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যাকে তারা তথাকথিত ইন্দো প্যাসিফিক কৌশল বলছে। এটি পরিষ্কার যে, তাদের এ উদ্যোগ চীন ও রাশিয়াকে অঞ্চলে একঘরে করে দেওয়া। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে তাদের এ ধরনের উদ্যোগকে প্রতিহত করব।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা