; ;
facebook Youtube google+ twitter
×

এবার ফরচুন বরিশালে পাকিস্তানের দুই সেরা তারকা ক্রিকেটার

5:13 pm, September 8, 2023
Spread the love

অনলাইন ডেস্ক ::: আগেই বলা হয়েছিল চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট সম্পন্ন করা হবে। তবে তার আগেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সেই ধারাবাহিকতায় ফরচুন বরিশালের হয়ে নাম লেখালেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার। আগেই দলটির হয়ে খেলার কথা জানিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এবার তার দলে যুক্ত হচ্ছেন পাকিস্তানি দুই সেরা তারকা শোয়েব মালিক এবং মোহাম্মদ আমির। তেমনটা হলে আসন্ন ২০২৪ বিপিএলে তামিম ইকবালের সঙ্গে মালিক-আমিরের খেলতে দেখা যাবে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

এরআগে তামিমকে বরিশালের নেতৃত্বভারও দিয়েছে বরিশালের ফ্যাঞ্চাইজিটি। আগের আসরে দেশসেরা এই টাইগার ওপেনার খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। তবে বরিশালের হয়ে আগেও খেলতে দেখা গেছে তামিমকে।

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।

কয়েকদিন আগেই সাকিব যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের ডেরায়। আগামী ৬ ফেব্রুয়ারি পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা