; ;
facebook Youtube google+ twitter
×

মুলাদীতে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

5:36 pm, September 8, 2023
Spread the love

মুলাদীতে তিনটি বাড়িতে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা, দিনগত রাত ১টা এবং শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাটামারা ইউনিয়নের তয়কা ও টুমচর গ্রামের তিন বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, বোমাগুলো খড়ের গাদা, লাকরির ঘর ও বাথরুমে রাখা ছিল। এ ঘটনায় বাটামারার তয়কা ও টুমচর গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তয়কা গ্রামের মৃত গণি খানের ছেলে আফজাল খানের খড়ের গাদার মধ্যে রাখা প্রায় ২০টি বোমা বিস্ফোরণ হয়। বোমায় খড়ের গাদা উড়ে গেছে। ওই ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর রাত ১টার দিকে একই গ্রামের মোতালেব ভূঁইয়ার ছেলে মোমিন ভুঁইয়ার লাকরির ঘরে পর পর ১৫/১৬টি বোমা বিস্ফোরিত হয়। গভীর রাতে বোমার শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুমচর গ্রামের হাকিম সিকদারের ছেলে নাসির সিকদারের বাথরুমের মধ্যে ১৬/১৭টি বোমার বিস্ফোরণ হয়।

বোমা বিস্ফোরণের পর বাটামারা জাগরনী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং বোমা বিস্ফোরণের আলামত জব্দ করে। স্থানীয়দের ধারণা বাটামারা ইউনিয়নে শান্তি সমাবেশের পর বোমা হামলা বন্ধ হলেও কিছু লোক কিছু বিস্ফোরক রেখেছিল। যা প্রচণ্ড গরমের ফলে বিস্ফোরণ হচ্ছে।

ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা