দুপুর ১:১৬ ; বৃহস্পতিবার ; ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আপনারা তো সংখ্যালঘু না, বাংলাদেশের নাগরিক, এটাই হলো বড় পরিচয়-পানি সম্পদ প্রতিমন্ত্রী

৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
Spread the love

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অবঃ)জাহিদ ফারুক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি। জাতির পিতা অসাম্প্রদায়িক ছিলেন। তার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ভেদাভেদ ছিলো না। তার কাছে সকলে বাঙালী ও বাংলাদেশী ছিলো।

শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে বরিশালে মাইনরিটি রাইটস ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে আয়োজকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সংখ্যালঘু কেন বলেন ? আপনারা তো সংখ্যালঘু না। আপনারা বাংলাদেশের নাগরিক। এটাই হলো বড় পরিচয়।

তিনি বলেন, আসুন আমরা আওয়ামী লীগের পতাকাতলে সকলে একত্রিত হয়ে দেশটাকে শান্তির ও একটি উন্নয়নশীল দেশে পৌঁছানোর জন্য সকলে মিলে কাজ করি। তাহলে আমাদের যে স্বপ্ন সোনার বাংলা গড়ার, সেই লক্ষ্যবস্তুতে আমরা পৌঁছাতে সক্ষম হবো।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, প্রধানমন্ত্রী ও এই সরকারের লক্ষ্য ২০৪১ সালে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ হবে। সেই লক্ষে পৌঁছাতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। কে কোন সম্প্রদায়, কে কোন ধর্মের এটা নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে সেভাবে আমরা লাভবান হতে পারব না। আসুন আমরা সবাই সবকিছু ভূলে যাই, আমরা সবাই বাঙ্গালি-বাংলাদেশি এটা মনে রেখে উন্নয়নের জন্য কাজ করি, তাহলে সবাই মিলে ভালো থাকবো।

এর আগে প্রতিমন্ত্রী জাহিদ ফরুক এমপি ও মতুয়া মহা সংঘের সভাপতি সুব্রত ঠাকুর প্রতিষ্ঠা বার্ষিকীর ও প্রতিনিধি সভার উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিনী লুনা আব্দুল্লাহ, মাইনরিটি রাইটস ফেরাম বরিশাল জেলার রজনজিৎ দত্ত, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.লস্কর নুরুল হক, বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক সহ নেতৃবৃন্দরা।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ