রাত ১২:২৯ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বাউফলে চাচার হাতে প্রাণ গেলো ভাতিজার

১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে জমি-জমা নিয়ে বিরোধের সূত্র ধরে চাচার বিরুদ্ধে ভাতিজা আল-আমিন মৃধাকে (৩৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আল-আমিন বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিন মাধবপুর গ্রামের শানু মৃধার ছেলে। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন মাধবপুর গ্রমের হাতেম মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার সন্ধার পর আল-আমিন মিলঘর বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে হাতেম মৃধার বাড়ীর সামনে পৌছালে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে। তখন আল-আমিনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নিহত আল-আমিন পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আল-আমিনের চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই জাফরের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত মোতালেব মৃধা পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পটুয়াখালী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!