; ;
facebook Youtube google+ twitter
×

৬ মাসে ৪০০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

12:33 pm, September 15, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ।। গত এক মাসে ১০১টিসহ বিগত ছয় মাসে ৪০০টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পটুয়াখালী জেলা পুলিশ।

মোবাইল ফোন হারানো বা চুরির ঘটনায় জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে গত মাসে উদ্ধার করা ১০১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

সেবা পেয়ে আবদুল করিম মৃধা কলেজের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেন, ১৭ আগস্ট বাসা থেকে কলেজে যাওয়ার পথে অটোরিকশায় ফোন হারিয়ে ফেলি।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। এর মধ্য দিয়ে বোঝা গেল পুলিশ প্রশাসন প্রযুক্তিবান্ধব।

একই ভাবে ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান শিক্ষার্থী বিধান চন্দ্র শীল।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, পুরনো ডিভাইস কিনলেও যথাযথ প্রমাণসহ কেনা উচিত, যেন নিশ্চিত হওয়া যায় যে এটি চোরাই ডিভাইস নয়।

তা না হলে পুরোনো ডিভাইস যদি এর আগে কোনো অপরাধ সংঘটনের সময় ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এর বর্তমান ব্যবহারকারীও বিপদে পড়তে পারেন। তাই পুরনো ডিভাইস কেনার ক্ষেত্রে সচেতন হতে হবে।

পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, জেলা পুলিশের কাজ আইনসৃঙ্খলা রক্ষা করা। পটুয়াখালী জেলা পুলিশ সাধারণ মানুষের পুলিশ। এ মাসে ১০১টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। ১০১টি মোবাইল ফোনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা।

গত ছয় মাসে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় ৪০০টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

পটুয়াখালী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা