; ;
facebook Youtube google+ twitter
×

চরফ্যাশনে কলেজে না এসে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

1:30 pm, September 15, 2023
Spread the love

চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার রসুলপুর ডিগ্রী কলেজের ২ সহকারী অধ্যাপক ও ১ কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে বছরের পর বছর কলেজে না এসে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন গিয়ে এমন তথ্য ফুটে উঠেছে। কলেজে গিয়ে ইসলাম শিক্ষার সহকারী অধ্যাপক হাজী কামাল উদ্দিন, হিসাব বিজ্ঞানের হাফেজ আহম্মদ ও কম্পিউটার শিক্ষক বজলুর রহমান উপস্থিত পাওয়া যায়নি।

কলেজের অধ্যক্ষ আঃ হক তাৎক্ষণিক ৩জনের বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কম্পিউটার শিক্ষক বরিশাল সহপরিবারে বাসা নিয়ে থাকেন। হিসাব বিজ্ঞানে শিক্ষক হাফিজ অসুস্থ লালমোহনে থাকেন। চলতি ২৩সালে নভেম্বরে (অবঃ)যাবেন।

হাজী কামাল উদ্দিন চাকুরী ছেড়ে দিবেন। ২ বছর পূর্ব থেকে চাকুরী ছেড়ে দেয়ার চেষ্টা করেছেন। কলেজের এই ৩ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রায় ৮ বছর পর্যন্ত কলেজে নিয়মিত পাঠদান করেননা। মাঝে মাঝে এসে শিক্ষক হাজিরা খাতায় সই স্বাক্ষর দিয়ে প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করেন।

নাম প্রকাশে অনিছুক জনৈক শিক্ষক বলেন, এই ৩ শিক্ষকের ফলে অনেক শিক্ষক সময় অসময় কলেজে নুপুস্থিত থেকে সুবিধা নিচ্ছেন। এতে কলেজে পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে।

শিক্ষক হাজিরা খাতায় দেখা যায়, ইসলাম শিক্ষার সহকারী অধ্যাপক হাজী কামাল উদ্দিন ২৭ আগষ্ট পর্যন্ত/২৩, হিসাব বিজ্ঞানের হাফিজের ২৪আগষ্ট ও কম্পিউটার বজুলুর রহমানে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সই স্বাক্ষর রয়েছে।

ইসলাম শিক্ষার সহকারী অধ্যাপক কামাল উদ্দিন হজ্জ ব্যবসার সাথে জড়িত। প্রায় ওমরা ও মূল হজ্জের বিষয় নিয়ে মক্কায় অবস্থান করেন। তিনি মাঝে মাঝে মাইক্রবাস দিয়ে কলেজে শিক্ষক হাজিরা খাতায় সই স্বাক্ষর দিয়ে যান।

এবং প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করেন। এই বিষয় পূর্বে অধ্যক্ষ ও বর্তমান অধ্যক্ষ আঃ হক চুপ থাকেন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এড.রুহুল কুদ্দুস অবঃ চলে যান।

চলতি বছরের জানুয়ারী মাসে শূন্য পদে বর্তমান অধ্যক্ষ আঃ হক নিয়োগ প্রাপ্ত হন। যোগদানের ৯মাসের মধ্যে এই ৩ শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি অধ্যক্ষ। ফলে তারা পূর্বের ন্যয় কলেজে অনুপস্থিত থাকেন বলে জানা যায়।

তাদের যোগদানের তারিখ অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন দেয়া যাবেনা পরে দিব। এই ব্যপারে ইসলাম শিক্ষার সহকারী অধ্যাপক হাজী কামাল উদ্দিন বলেন, আমি ঢাকায় ডাক্তার সলিমুল্লার অধিনে সিকিৎসায় রয়েছি।

দুই এক দিনের মধ্যে চরফ্যাশন আসবো। কম্পিউটার শিক্ষক বজলুর রহমান বলেন, আমি বরিশালে কলেজের এইচএসসি খাতার জন্যে আসছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন বলেন, কলেজ বিষয়গুলো  দেখিনা। এমনকি ভোলার ডিও দেখেননা। এই গুলো বরিশাল আঞ্চলিক শিক্ষা অধিদপ্তর(ডাইরেক্টর) দেখেন। তিনি যদি কাউকে রেফার করেন তাহলে সরেজমিনে গিয়ে প্রতিবেদন দেয়া হয়।

ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা