সকাল ৭:৩৮ ; রবিবার ; ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আমরা যেন উন্নয়নের পক্ষে থাকি-বরিশাল রেঞ্জ ডিআইজি

৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

স্টাফ রির্পোটার॥ শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান বিপিএম সেবা পিপিএম বলেছে- মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজ আমরা নিজেদের দেশে সরকারী পদে অধিষ্ঠিত হতে পেরেছি। তাই বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণী থাকতে হবে।

এক সময় জঙ্গি হামলা, গ্রেনেড হামলার দেশ থাকলেও এখন তা নেই। আমরা যেন উন্নয়নের পক্ষে থাকি। আমাদের আর বাংলা ভাই, ইংরেজী ভাইয়ের দরকার নাই।

আগৈলঝাড়া থানা নবাগত অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ এর সভাপতিত্বে বুধবার সকাল এগারোটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান দেশে গত ১৫ বছরে প্রচুর উন্নয়নের কথা জানিয়ে তিনি প্রশ্ন রেখে বলেন কি নেই বাংলাদেশে? ’৭১ বিতর্কিত ভুমিকা ও বক্তব্য প্রদান করা হেনরী কিসিঞ্জারকে ইঙ্গিত করে বলেন ‘খুড়িয়ে খুড়িয়ে হলেও বাংলাদেশে এসে একবার দেখে জান- সেই সময়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ”।

আমাদের দেশের সম্পদ আর কাউকে নস্ট করতে দেব না। যারা আজ গণতন্ত্র শেখায় তাদের দেশে অপরাধ আরও বেশী। সেখানে বন্দুকধারীরা প্রকাশ্যে হামলা চালিয়ে মানুষ হত্যা করে। যারা পদ্মা ব্রীজের বিরোধীতা করেছিল আজ তারাও ওটার উপর দিয়েই ঢাকা যায় উল্লেখ করে সকলকে উন্নয়ন ও স্বাধীনতার পক্ষে থাকার আহ্বান জানিয়ে আসন্ন শারদীয় দূর্গোৎসবে হিন্দু ভাইদের পাশে থেকে ১৬৬মন্ডপে সার্বিক সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আর কোন অঘটনের সুযোগ দেবেন না বলেও শতর্ক করে দেন। পুলিশকে সাহায্য করে পুলিশের সহযোগী নিয়ে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

মঞ্চে প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলায় তার জীবনের শৈশবের স্মৃতিচারণ করে এই উপজেলার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকার কথা জানিয়ে এখানকার মানুষের হৃদয়ের কথা বোঝার জন্য থানা অফিসার ইন চার্জকে নির্দেশনা প্রদান করেন। এর আগে ডিআইজি থানায় পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন থানা অফিসারবৃন্দ।

আগৈলঝাড়া থানার আয়োজনে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখির সঞ্চালনায় সূধী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার এসপি ওয়াহিদুল ইসলাম বিপিএম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন আলী আজম,

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবু সালেহ লিটন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. বখতিয়ার আল মামুন, সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি।

সূধী সমাবেশে বরিশাল জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধাগন, থানা পুলিশের কর্মকর্তাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা