সকাল ৭:৩৯ ; বৃহস্পতিবার ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শেয়ার বাজারে বড় দরপতন

১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
Spread the love

শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর মূল্যসূচক কমেছে ১৪ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ১ হাজার কোটি টাকা। যদিও স্বাভাবিক সময়ে এই পতন খুব বেশি নয়। কিন্তু বর্তমানে বাজার ফ্লোর প্রাইস (নিম্নসীমা) দিয়ে আটকে রাখা হয়েছে। এই ফ্লোর প্রাইসের মধ্যে এই পরিমাণ পতন স্বাভাবিক সময়ে অনেক বিশাল। এছাড়াও রোববার ডিএসইতে ৪১৯ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৫০ কোটি টাকা কম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে এদিন ৩০৫টি কোম্পানির ১২ কোটি ৮৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪১৯ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে নেমে এসেছে।

সপ্তাহের প্রথম দিন ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল, অ্যাপেক্স ফুটওয়্যার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স পিপি, সেন্ট্রাল ফার্মা এবং জেমিনী সি ফুড। যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- খান ব্রাদার্স পিপি, বিডি থাই ফুড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্যাসিফিক ডেনিমস, আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ইউনিয়ন ক্যাপিটাল, লিগ্যাসি ফুটওয়্যার, জেনারেশন নেক্সট এবং ইভিন্স টেক্সটাইল। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- এডিএন টেলিকম, এমারেল্ড অয়েল, অ্যাপেক্স ফুটওয়্যার, ক্যাপিটেক গ্রামীণব্যাংক গ্রোথ ফান্ড, ওআইম্যাক্স ইলেক্ট্রোড এবং জিকিউ বলপেন।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!