সন্ধ্যা ৭:২১ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সার্কিট বোর্ড আমদানিতে শুল্ক ফাঁকি

১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
Spread the love

আমদানি করা হচ্ছে প্রসেসর যুক্ত অবস্থায় প্রিন্টেড সার্কিট বোর্ড। অথচ পণ্যটি ঘোষণা দেওয়া হয় সিঙ্গেল ফেজ বৈদ্যুতিক মিটারের পার্টস হিসেবে। এতে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারের এই হারানো রাজস্বের পরিমাণ আনুমানিক ৩০০ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস ওয়াকিবহাল থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।

জানা গেছে, চিপস/প্রসেসর সংযুক্ত অবস্থায় প্রিন্টেড সার্কিট বোর্ড এসেনশিয়াল ক্যারেক্টার হওয়ার পরও চীন থেকে পণ্যটি মিথ্যা ঘোষণায় সিঙ্গেল ফেজ বৈদ্যুতিক মিটারের পার্টস হিসেবে আমদানি এবং সংযোজন করে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহ করা হচ্ছে। এনিয়ে সম্প্রতি চট্টগ্রাম কাস্টমসে একটি সভাও হয়। সভায় প্রিন্টেড সার্কিট বোর্ডের সঙ্গে চিপস/প্রসেসর সংযুক্ত অবস্থায় থাকলে সেটাকে এসেনশিয়াল ক্যারেক্টার হিসেবে বিবেচনার সিদ্ধান্ত হয়। এরপরও চট্টগ্রাম, মোংলা, আইসিডি কমলাপুর, ঢাকা কাস্টমস দিয়ে বৈদ্যুতিক মিটারের পার্টস হিসেবে আমদানি করা হচ্ছে, যার এইচএস কোড ৯০২৮.৯০.১০। এই এইচএস কোডের বিপরীতে আমদানি শুল্কের পরিমাণ ৪৩ শতাংশ। অন্যদিকে প্রিন্টেড সার্কিট বোর্ড এসেনশিয়াল ক্যারেক্টার হওয়ায় এর আমদানি শুল্কের পরিমাণ ৫৮ দশমিক ৬০ শতাংশ হওয়ার কথা।

জানা গেছে, প্রিন্টেড সার্কিট বোর্ডের আনুমানিক ওজন ৩০ গ্রাম। ৭ ডলার ট্যারিফ রেট ধরে হিসাব করলে আনুমানিক মূল্য দাঁড়ায় শূন্য দশমিক ২১ ডলার। সে হিসাবে শুল্কায়নযোগ্য মূল্য শূন্য দশমিক শূন্য ৯ ডলার।

অন্যদিকে সিঙ্গেল ফেজ বৈদ্যুতিক মিটারের পার্টসের ট্যারিফ মূল্য ১২ ডলার। সে হিসাবে শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় ৭ ডলার। প্রতি ডলারের মূল্য ১১০ টাকা ধরে হিসাব করলে দুই ক্ষেত্রে শুল্ক পার্থক্য দাঁড়ায় ৭৬৩ টাকা। ২০ লাখ পিস আমদানি করলে রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫৩ কোটি টাকা।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এভাবে কোম্পানিগুলো কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে অনৈতিক সুবিধা পেলে একদিকে রাজস্ব হারাবে সরকার, অন্যদিকে সৎভাবে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। তাই এ বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন তারা।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা