সকাল ১১:৪৬ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে সফরের প্রস্তুতিগ্রহণ করেছেন। আগামী (২৯ ডিসেম্বর) তিনি বরিশালে আসছেন এমন তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার এ আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

তিনি বলেন, প্রাণের নেত্রীকে বরিশালবাসী নির্বাচনের আগ মুহূর্তে সামনে থেকে দেখবে। এর চেয়ে সুখের খবর আর কিছু হতে পারে না। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশে দক্ষিণাঞ্চলের লাখো লোকের সমাগম ঘটবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতির সব কাজ শেষ হয়েছে। এবারে তার আগমনের মধ্য দিয়ে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ের কাজটি আরও তরান্বিত হবে। নির্বাচনের আগে তার এই আগমন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করবে।

বরিশাল, রাজনীতি, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা