সন্ধ্যা ৭:৩৪ ; সোমবার ; ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মধ্যরাতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪
Spread the love

পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কুয়াকাটা পৌরসভার পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নে আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মৃত আরিফ হোসেন (২৬) ওই এলাকার আলী হোসেনের পুত্র। তার স্ত্রী রিয়া মনির (২২) বাবার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায় শাখারিয়া ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়ামনি এবং ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিল। বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়ে। রাত ১১টার দিকে শিশু সুমাইয়ার ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে ছুটে এসে তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পটুয়াখালী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!