সন্ধ্যা ৬:৪১ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রোগী, ডাক্তার দিলেন হার্টের ওষুধ

৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি দুঃস্থ মানবতা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকের ভুল রিপোর্টে আর্থিক ক্ষতিসহ হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক রোগী। অন্যত্র পরীক্ষায় কোনও সমস্যা ধরা না পড়ায় হাসপাতালটিতে গিয়ে প্রতিবাদ করে দুর্ব্যবহারেরও শিকার হয়েছেন তিনি। এ ঘটনায় রোগী সিয়াম সরদার লিখিত অভিযোগ দিয়েছেন। বেসরকারি হাসপাতালটির চিকিৎসকের লেখা ওষুধ সেবনে রোগীর অবস্থা খারাপ হতো বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

অভিযোগ সূত্র ও ভুক্তভোগী জানান, ১৩ মার্চ রাতে উপজেলার ফুল্লশ্রী গ্রামের মানিক সরদারের ছেলে সিয়াম সরদারের (২৫) পেটে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। তিনি আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে বেসরকারি দুঃস্থ মানবতা হাসপাতালে চিকিৎসা নিতে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লা সজীব তাকে ইসিজি করতে বলেন। তবে এ পরীক্ষা করার আগেই তিনি জটিল রোগে আক্রান্ত বলে জানান।

ইসিজি রিপোর্ট দেখে চিকিৎসক নেয়ামত উল্লা হার্টের সমস্যা আছে বলে জানান। তাৎক্ষণিক সেবনের জন্য কয়েকটি হার্টের ওষুধ লিখে দেন তিনি। রোগী উপজেলা সদরের একাধিক দোকানে গেলে তাকে দোকানিরা এ ওষুধ খেতে নিষেধ করেন। এটি সেবনে রোগীর অবস্থা খারাপ হতে পারে বলে জানান তারা। পরে চিকিৎসক নেয়ামত উল্লা গভীর রাতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন।রোগী সিয়াম শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ইসিজিতে হার্টের কোনো রোগ ধরা পড়েনি। পরের দিন ১৪ মার্চ আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুনকে দেখালে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, সিয়ামের হার্টের কোনো রোগ নেই।

সিয়ামের বড় ভাই সজিব সরদার বলেন, আগৈলঝাড়া দুঃস্থ মানবতা হাসপাতালে চিকিৎসকের ভুল রিপোর্টের কারণে তার ভাইকে বরিশাল শেবাচিম ও গৈলা হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় সঠিক রিপোর্ট পেতে অর্থ ব্যয়সহ হয়রানির শিকার হয়েছেন। তারা এই ঘটনার বিচার চান।

এ বিষয়ে দুঃস্থ মানবতা হাসপাতালের চিকিৎসক নেয়ামত উল্লা সজীব বলেন, রোগী যখন অসুস্থ হয়ে এসেছিলেন, তখন তার এ সমস্যা ছিল। পরে তার সমস্যা কমে যায়। রোগী বরিশাল যেতে চাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তার হার্টের কোনো রোগ নেই। আগৈলঝাড়া দুঃস্থ মানবতা হাসপাতালে পরীক্ষার রিপোর্টে ভুল ছিল। অভিযোগটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম