; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে পাবলিক লাইব্রেরি পূর্বের স্থানে চালুর দাবিতে উন্মুক্ত বই পাঠের অনুষ্ঠান

1:11 pm, September 17, 2023
Spread the love

বরিশাল নগরীর বিবির পুকুরের পূর্ব পাড়ে ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে উন্মুক্ত বই পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশাল সচেতন নাগরিক এর ব্যানারে এই উন্মুক্ত বই পাশের আসর অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরির পুরনো ভবন চত্ত্বরে অনুষ্ঠিত বই পাশের অনুষ্ঠানে লাইব্রেরির এডহক কমিটির সদস্য আমিনুল ইসলাম বুলবুল, প্রফেসর অধ্যক্ষ আবদুল মোতালেব হাওলাদার, পাঠক দেওয়ান ফখরুল ইসলাম, শিক্ষক অঞ্জলী দত্ত্ব, সমাজ সেবক কাজী মিজানুর রহমান, বেলাল শান্ত, নজরুল ইসলাম খান ও নগর উন্নয়ন পরিষদের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন বাচ্চু সহ নগরীর কবি, লেখক, সাহিত্যিক এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

আয়োজকদের অন্যতম উদ্যোক্তা নগর উন্নয়ন পরিষদের সদস্য সচিব, পারলিক লাইব্রেরির এডহক কমিটির সদস্য ও পাবলিক লাইব্রেরি সম্পত্তি রক্ষা উপকমিটির সদস্য কাজী এনায়েত হোসেন শিবলু জানান, ১৮৫৪ সালে বৃটিশ সরকার নগরীর বিবিড়র পুকুরের পূর্ব পাশে বরিশাল পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করে। ১৮৬০ সালে সরকার ১৭.৭০ শতাংশ জমি পাবলিক লাইব্রেরির নামে রেকর্ডভুক্ত করে। অবিভক্ত বাংলার ৩টি লাইব্র্রেরির অন্যমত বরিশাল পাবলিক লাইব্রেরি।

স্থান সংকুলানের অজুহাতে ১৯৮৫ সালে বরিশাল পাবলিক লাইব্রেরিটি নগরীর বান্দ রোডের পাশে একটি ভবনে স্থানান্তর করা হয়। মূল শহর থেকে দূরে হওয়ায় কমে যায় পাঠক। কবিতা ও সাহিত্য চর্চা করতে পারছে না বইপ্রেমীরা। আগামী ২০২৪ সালের ২১ শে ফেব্রুয়ারির মধ্যে পাবলিক লাইব্রেরি বিবির পুকুরের পূর্ব পাড়ে পুরনো ভবনে পুনরায় চালুর আল্টিমেটাম দেয়া হয় আজকের উন্মুক্ত বই পাশের অনুষ্ঠানে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলারর হুঁশিয়ারি দেন তারা। বই পাঠের আয়োজন শেষে একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা