; ;
facebook Youtube google+ twitter
×

হরতাল-অবরোধের কর্মসূচি দিতে পারে বিএনপি

1:40 pm, September 17, 2023
Spread the love

বাংলাদেশের বিরোধী দল বিএনপি আগামী দুই মাসকে তাদের দাবি মানতে সরকারকে বাধ্য করার জন্য গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচনা করছে।

দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচন প্রশ্নে সরকারকে একটি ‘গ্রহণযোগ্য সমাধানে আসতে বাধ্য করতে’ প্রয়োজনীয় সব কিছু করার জন্যই প্রস্তুত হচ্ছেন তারা।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে ১৫ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৩ অক্টোবর পর্যন্ত দেশের বৃহত্তর জেলায় রোডমার্চ ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। যা সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে হরতাল বা অবরোধের মতো ভিন্ন নামে কর্মসূচির চিন্তা করছে দলটির নীতিনির্ধারকরা। যা হবে সরকার পতনের দাবিতে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপের কর্মসূচি।

এর মাধ্যমেই আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় বিএনপি। সেভাবেই প্রস্তুতি নিতে সব সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে।

নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ওই তফসিল ঘোষণা করা হতে পারে।

কিন্তু বিএনপি চাইছে তফসিল ঘোষণার আগেই নির্বাচন ইস্যুতে রাজনৈতিক ফয়সালা নিশ্চিত করতে এবং এ লক্ষ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণার চিন্তা আছে দলের নীতিনির্ধারকদের মধ্যে।

এসব কর্মসূচির মধ্যে ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে কর্মসূচিসহ নানা ধরণের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে দলের অভ্যন্তরে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কর্মসূচিতে সরকার পক্ষ বাধা দিলে ‘যদি পরিস্থিতি সহিংস হয়ে ওঠে’ তাহলে এক পর্যায়ে অসহযোগ আন্দোলনের দিকেও যেতে পারে দলটি।

বিএনপি নেতারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চান তারা। এজন্য দুই ধাপে কর্মসূচি সাজানো হচ্ছে। প্রতিটি ধাপের শেষ দিনের কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। প্রথম ধাপের কর্মসূচিতে সরকারের অবস্থান বোঝার চেষ্টা করবেন। সরকার কঠোর হলে কর্মসূচিও কঠোর হবে।

১৯ বৃহত্তর জেলায় রোডমার্চ বা সমাবেশ কর্মসূচি করার কথা থাকলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই কর্মসূচি রেখেই তা চূড়ান্ত করেছেন। তবে জেলার সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

নেতারা মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং মানবাধিকারসহ নানা ইস্যুতে আন্তর্জাতিকভাবেও সরকারের ওপর চাপ আরও বাড়ছে। তাই একদফা দাবি আদায়ে বিএনপিরও পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। এ আন্দোলন দলের নেতাকর্মীদের জন্য বাঁচামরার লড়াই। কারণ তাদের কাছে তথ্য রয়েছে, বিভিন্ন মামলায় আগামী এক মাসে অন্তত ৫০ কেন্দ্রীয় নেতাকে সাজা দেওয়া হতে পারে।

সূত্রমতে, বিএনপির টানা কর্মসূচি যুগপৎ হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের মতামত নিতে দু-এক দিনের মধ্যে বৈঠকের কথা রয়েছে।

এছাড়াও চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবীদের পৃথক সমাবেশ করার বিষয়ে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা