রাত ৯:২৯ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মার্কিন বিনিয়োগের সম্ভাবনা আছে: জন ফে

৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
Spread the love

বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ সম্ভাবনা আছে। বিশেষত হেলথকেয়ার, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, ভোগ্যপণ্য খাতে। তবে বেশকিছু চ্যালেঞ্জ আছে। যেমন পেমেন্ট পদ্ধতি,
বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ সম্ভাবনা আছে। বিশেষত হেলথকেয়ার, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, ভোগ্যপণ্য খাতে। তবে বেশকিছু চ্যালেঞ্জ আছে। যেমন পেমেন্ট পদ্ধতি, বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসন, ব্যবসা সংক্রান্ত অস্বচ্ছ বিধি-বিধান, মেধাস্বত্ব আইনের প্রয়োগ, যোগাযোগ ব্যবস্থা এবং লজিস্টিক খাতে দুর্বলতা বিদেশি বিনিয়োগ আকর্ষণকে বাধাগ্রস্ত করছে। এগুলো সমাধানে বাংলাদেশকে মনোযোগী হতে হবে।

রাজধানীর গুলশানে বৃহস্পতিবার একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্নভোজ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে।

অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে সভায় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

জন ফে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র বড় দেশ। মার্কিন কোম্পানিগুলো ইতোমধ্যে ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। আশার কথা, এটা নিয়মিত বাড়ছে। তিনি বলেন, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির কারণে দক্ষিণ এশিয়ার বাজার আমেরিকান বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশিরা বিদেশে গেলে সঙ্গে হেলথকেয়ার পণ্য নিয়ে আসছেন। উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার সংখ্যা বাড়ছে।

তিনি আরও বলেন, গত এক দশকে আমেরিকা-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে সেটি কিছু পণ্যের মধ্যেই সীমাবদ্ধ। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে, আর আমেরিকা স্টিল ও কৃষি যন্ত্রপাতি। বাণিজ্যের পরিধি বাড়াতে দূতাবাসের কমার্শিয়াল উইং কাজ শুরু করেছে।

ব্যবসায়ী নেতাদের প্রশ্নের জবাবে জন ফে বলেন, বাংলাদেশের কিছু পণ্যে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা দেওয়ার কথা ভাবছে আমেরিকা। এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশে মার্কিন বিনিয়োগের বিপুল সম্ভাবনা আছে। তবে ভিয়েতনামের তুলনায় অনেক কম বিনিয়োগ আসছে। এর কারণ বাংলাদেশ প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে রয়েছে, যা মার্কিন বিনিয়োগকারীদের দৃষ্টিতে রয়েছে।

অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ বলেন, গত এক দশকে বাংলাদেশে ধারাবাহিকভাবে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। তাই এখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। তবে কাক্সিক্ষত হারে বিনিয়োগ বাড়েনি। কারণ বাংলাদেশের ব্যবসা সংক্রান্ত আইনগুলো অত্যন্ত পুরোনো, যেগুলো আছে সেগুলোরও ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে না।

কাস্টমসে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগে, লজিস্টিক খাতে দুর্বলতা আছে। সরকার হার্ড ইনফ্রাস্ট্রাকচার (সড়ক, ব্রিজ) উন্নয়ন করেছে-এখন সময় এসেছে সফট ইনফ্রাস্ট্রাকচার (লজিস্টিক, ওয়ার হাউজ) উন্নয়নে মনোযোগ দেওয়ার।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা