দুপুর ২:৫১ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

গলাচিপায় সন্ত্রাসী সুমন রাজার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

১০:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
Spread the love

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চিকনিকান্দী বাজার এলাকায় মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সুমন রাজা ও তার বাহিনী। সুমন রাজা ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। সুমন রাজা ও তার বাহিনীর নামে গলাচিপা থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। আর তাদের অত্যাচারের স্বীকার অত্র এলাকার ফাতেমা সিদ্দিক (বাবলিন), আ. কাইয়ুম, জাকির প্যাদা সহ আরো অনেকে।

গত ২৩ ফেব্রুয়ারি রাত অনুমান ৯ টার দিকে ফাতেমা সিদ্দিক (বাললিন) এর দোকানে ঢুকে লোহার রড ও রামদা দিয়ে কুপিয়ে আহত করে সুমন রাজা ও তার বাহিনী। এ বিষয়ে ফাতেমা সিদ্দিক (বাবলিন) বলেন, সুমন রাজা আগে থেকেই আমার কাছে চাঁদা দাবী করে আসছিল। আমি চাঁদা না দিলে আমাকে ও আমার ভাইকে দোকান করতে দিবে না। আমরা চাঁদা না দিলে ২২ ফেব্রুয়ারি রাত অনুমান ৪টার দিকে সুমন তার দলবল নিয়ে আমার দোকানের তালা ভেংগে আমার দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। আমি বিকালে গলাচিপা থানায় এসে অভিযোগ করি।

এতে সুমন রাজা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ভাইকে দোকানে পেয়ে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী গলাচিপা থানা পুলিশে খবর দিলে সুমন ও তার বাহিনীর পালিয়ে যায়। পরে গলাচিপা থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহত কাইয়ুম জানান, সুমন রাজা ও তার বাহিনীর সদস্যরা কোন কিছুই তোয়াক্কা করছে না। চিকনিকান্দী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সুমন রাজা (৩০), মো. জাফর হাওলাদারের ছেলে মো. অলি (৩২), হারুন মোল্লার ছেলে মো. রবিউল মোল্লা, মো. ইউসুফ মোল্লার ছেলে মো. নিজাম মোল্লা আরো ৮/১০ জন লোক দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ চিকনিকান্দী বাজার ও গ্রামে প্রতিবেশী এবং এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার করে চাঁদাবাজী, দোকান লুটপাট, মাদক ব্যবসা ও জমি দখল করে আসছে। তারা আমাকে ও আমার বড় বোনকে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে। এ বিষয়ে মিজানুর রহমান শাকিল জানান, সুমন এলাকায় গত ১০ বছর ধরে অসামাজিক অপকর্মসহ ইয়াবা ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে সুমন রাজার মুঠোফোনে জানতে কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে চিকনিকান্দী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিবেক দেবনাথ বলেন, দু’পক্ষকে একাধিকবার ডাকা হলেও সুমন রাজা ইউনিয়ন পরিষদে আসে না।

চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, যদিও বিষয়টি আমি আপনাদের মাধ্যমে শুনেছি, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। তবে যদি কোন মামলা হয়ে থাকে তাহলে বিষয়টি আইন দেখবে। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ উপজেলায় মাদকের কোন ঠাই নাই। সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য সুমন রাজা ও তার বাহিনীর বিরুদ্ধে মো. কাইয়ুম বাদী হয়ে মঙ্গলবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার সি,আর মামলা নং- ১৬৫/২৪। আদালত গলাচিপা থানার ওসিকে এজাহার নেওয়ার জন্য নির্দেশ দেন।

পটুয়াখালী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!