রাত ১২:২৩ ; বৃহস্পতিবার ; ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ

১২:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
Spread the love

এসেছিলেন শুরুর ধাক্কা সামাল দিতে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক স্থায়ী হন কেবল ১৩ বল ও ৫ রানের জন্য।

মাথিশা পাথিরানার শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩ ও তাওহীদ হৃদয় ব্যাট করছেন ১ রানে।
ইনজুরির কারণে মূল দলের বেশ কজন বোলারকে বাইরে রেখে এশিয়া কাপের দল সাজাতে হয়েছে শ্রীলঙ্কাকে। তাই বোলিংয়ে তাদের মূল ভরসা স্পিনার মাহিশ থিকশানা। পাল্লেকেলেতে ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাকে হতাশ করেননি থিকশানা। নিজের দ্বিতীয় বলেই তানজিদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই স্পিনার। শেষ বলটি আউটসাইড লেগে পিচ না করলে নাজমুল হোসেন শান্তকেও শিকার করে ফেলতেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে চতুর্থ ওপেনার ও ১৬তম ব্যাটার হিসেবে অভিষেকেই ডাক মারলেন তানজিদ। এর আগে সবশেষ ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার হিসেবে অভিষেকেই শূন্য রানে ফিরেছিলেন রফিকুল ইসলাম। অষ্টম ওভারে নাঈমকে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা। ২৩ বলে ৩ চারে ১৬ রান করেন নাঈম। পাওয়ার প্লের পর হাল ধরার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাথিরানার অতিরিক্ত গতিতে কাবু হয়ে ফিরতে হলো সাকিবকে। খোঁচা মেরে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম