; ;
facebook Youtube google+ twitter
×

মুশফিকের অনুপ্রেরণায় তাণ্ডব চালান রিশাদ

7:54 pm, March 18, 2024
Spread the love

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে শ্রীলংকা।

আজ সোমবার সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল দুই দলের জন্যই অঘোষিত ফাইনালের মতো। জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে সিরিজ হাতছাড়া।

এমন কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকাকে ২৩৫ রানে অলআউট করে টাইগাররা। লংকানদের হয়ে ১০২ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন জানিত লিয়ানজে। তার কারণেই ১৫৪ রানে ৭ উইকেট হারানো শ্রীলংকা এতদূর যেতে পারে।

টার্গেট তাড়া করতে নেমে ১৩০ রানে প্রথমসারির ৫ ব্যাটসম্যান- এনামুল হক বিজয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও ৮১ বলে ৮৪ রান করা তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে জয়ের বন্দরে নিয়ে যান মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। মিরাজের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬২ বলে ৪৮ রানের জুট গড়েন মুশফিক।

দলীয় ১৭৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিরাজ। তিনি ৪০ বলে তিন চারে ২৫ রান করেন। এরপর রিশাদকে সঙ্গে নিয়ে ২৫ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।

মাত্র ১৮ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন রিশাদ হোসেন। ৩৬ বলে তিন চার আর এক ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহমি।

খেলা শেষে ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলা প্রসঙ্গে রিশাদ বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রথম অবস্থায় একটু নার্ভাস লাগছিল, পরবর্তীতে যখন ব্যাটে রান আসছিল তখন দারুণ লাগছিল। মুশফিক ভাই বলছিল, তুমি বল পাইলেই মেরে দাও। এটি আমাকে আরও নির্ভার খেলতে সাহায্য করেছে।’

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা