; ;
facebook Youtube google+ twitter
×

ভারত-পাকিস্তানের অনড় অবস্থানে স্থগিত আইসিসির বৈঠক

3:21 pm, December 1, 2024
Spread the love

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে এখনও শঙ্কা কাটেনি। শঙ্কা দূর করতে বোর্ডগুলোর সঙ্গে আইসিসি মিটিং করলেও কোনো সমাধান আসেনি। নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়তে নারাজ ভারত-পাকিস্তান। যে কারণে স্থগিত হয়েছে বোর্ড সভা। সিদ্ধান্তে পৌঁছাতে নেওয়া হয়েছে অতিরিক্ত সময়।

 

ক্রিকেট পাকিস্তানের সূত্রের মতে, গতকাল আইসিসির বোর্ডসভা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়ে গেছে। চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতে আয়োজন করার ব্যাপারে অটল অবস্থান পাকিস্তানের। পিসিবির এমন দৃঢ় অবস্থানের কারণে বিসিসিআই আইসিসির কাছে অতিরিক্ত সময় চেয়েছে বলে জানা গেছে।

 

সূত্রটি জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়টি নিয়ে ফের আলোচনায় বসতে পারে আইসিসি। যেখানে এ বিষয়ে চূড়ান্ত সমাধান আসতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। যা আইসিসিকে জানিয়েছে তারা। তবে আইসিসি যদি কার্যকর সমাধান প্রস্তাব করে তবে সেটি নিয়ে ভেবে দেখবে তারা।

 

আইসিসির ওই মিটিংটি মাত্র ১৫ মিনিট পর স্থগিত হয়ে যায়। তার আগে, ভারত পাকিস্তান ও আইসিসির কর্তারা এই ইভেন্ট নিয়ে সম্মত হন যে, পারস্পারিক গ্রহণযোগ্য বিকল্প খুঁজতে একসঙ্গে কাজ করবেন তারা।

 

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারিতে থেকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সেটি এখন শঙ্কার মুখে। এখনও টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে পারেনি আইসিসি।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা