ভোর ৫:৫৪ ; বুধবার ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট দিলো বাংলাদেশ

৯:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
Spread the love

আর্নেস ভ্যাল স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে বাংলাদেশ।

 

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের।

 

তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের কারণে ছিটকে যাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে আসেন পারভেজ হোসেন ইমন। এই ওপেনারই বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন। যেখানে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জাকের আলি।

 

তার ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে টাইগাররা।

সাদা বলে রান খরায় ভোগা লিটন দাস এই ম্যাচে শুরুটা বেশ ভালো করেন। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি। রোমারিও শেফার্ডের বলে এক্সট্রা কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে দেন।

 

১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি।

পাওয়ার প্লের ভেতরই আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও আউট হন। ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করে আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯ বলে ৯ রান করে আউট হন তানজিদ হাসান তামিমও।

 

এরপর মেহেদী হাসান মিরাজ জুটি গড়েন জাকের আলি অনিকের সঙ্গে।

 

তাদের ৩৭ রানের জুটিটি ভাঙে দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর। ২৩ বলে ২৯ রান করে রস্টন চেজের বলে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো গ্রেভসকে ক্যাচ দেন তিনি।

তখনও দেখেশুনেই খেলছিলেন জাকের আলি। মাঝে শামীম ও মাহেদী হাসান রান আউট হয়ে গেলে একটু চাপ বাড়ে। তানজিম হাসান সাকিব এসে সঙ্গ দেন তাকে। ৫০ রানের জুটিতে ১২ বলে ১ চার ও ছক্কায় ১৭ রান করে আউট হন।

 

জাকেরের ঝড় তুঙ্গে উঠে শেষ ওভারে গিয়ে। এর আগেও রান তোলার গতি ঠিকঠাকই ছিল তার। কিন্তু শেষ ওভারে গিয়ে তিন ছক্কায় তিনি তোলেন ২৫ রান। ওই তিনটি ছক্কাও মারেন টানা, এর মধ্যে স্টেডিয়ামও পার করেন বল। ৪২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম