বিকাল ৫:০৪ ; সোমবার ; ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

যৌন নির্যাতনের অভিযোগ থেকে গুনাতিলকার মুক্তি

৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
Spread the love

যৌন নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুনাতিলকা। বৃহস্পতিবার অভিযোগ থেকে গুনাতিলকাকে অব্যাহতি দিয়ে রায় দেন সিডনির একটি আদালত। মামলার রায় হওয়ার পর আদালতের বাইরে গুনাতিলকা বলেছেন, আবারও মাঠে ফিরতে তর সইছে না তার।

গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় গ্রেফতার হয়েছিলেন গুনাতিলকা। এক নারীর আনা যৌন নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল তাকে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সিডনির অপেরা হাউসের কাছের একটি পানশালায় এক নারীর সঙ্গে দেখা করেছিলেন গুনাতিলকা। সেই নারীর সঙ্গে সম্মতি ছাড়াই যৌন সম্পর্কে জড়িয়েছিলেন গুনাতিলকা, এমন চারটি অভিযোগ প্রাথমিকভাবে আনা হয়েছিল তার বিরুদ্ধে।

তবে চারটি অভিযোগের মধ্যে তিনটি গত মে মাসে নাকচ করে দেওয়া হয়। বাকি একটি অভিযোগে বিচারক সারাহ হাগেট গুনাতিলকাকে নির্দোষ বলে রায় দিয়েছেন। সিডনির নিউ সাউথ ওয়েলসের ডিস্ট্রিক্ট কোর্টের দেওয়া এক নথিতে জানা গেছে এমন।

রায় ঘোষণার পর আদালতের বাইরে গুনাতিলকা সাংবাদিকদের বলেন, গত ১১ মাস আমার জন্য সত্যিই কঠিন ছিল। সবাই আমাকে বিশ্বাস করেছিল, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি খুশি যে আমার জীবন এখন আবার স্বাভাবিক। ফলে ক্রিকেট খেলতে তর সইছে না আমার।

অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচার চ্যানেল এবিসির প্রতিবেদন অনুযায়ী, যৌন মিলনের সময় সেই নারীকে না বলেই কনডম সরিয়ে নিয়েছিলেন গুনাতিলকা। তবে সে নারী শুধু নিরোধযুক্ত যৌন মিলনেই সম্মত হয়েছিলেন বলে উল্লেখ করেছিল বাদী পক্ষ। তবে বিচারক বলেছেন, সে মুহূর্তে কী ঘটেছে, সে ব্যাপারে ওই নারীর পরিষ্কার কোনো স্মৃতি নেই।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!