; ;
facebook Youtube google+ twitter
×

নিষিদ্ধ হওয়ার আগেই ছিটকে গেলেন রুডিগার

2:46 am, April 30, 2025
Spread the love

এন্টোনিও রুডিগার কয় ম্যাচ নিষিদ্ধ হবেন—এটাই ছিল আলোচনা। কিন্তু সেই আলোচনার ভেতরেই এলো নতুন খবর। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে রিয়াল মাদ্রিদ্রের এই ডিফেন্ডারকে। মঙ্গলবার রুডিগারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

 

এক বিবৃতিতে মাদ্রিদ বলেছে, ‘আজ আমাদের খেলোয়াড় এন্টোনিও রুডিগারের বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের তত্ববধানে অভিজ্ঞ সার্জেন ড. ম্যানুয়েল লেয়েস রুডিগারের অস্ত্রোপচার করেন। খুব শিগগিরই রুডিগার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। ’

 

একটি সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে আগামী দুই মাস হয়তো রুডিগারের আর মাঠে নামা হচ্ছে না।

 

অর্থাৎ লা লিগার এ মৌসুমে তার আর খেলা হচ্ছে না। একইসঙ্গে এ বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

ক্লাবের লক্ষ্য প্রাক-মৌসুমে এই সেন্টার-ব্যাক পুরোপুরি সুস্থ করে তোলা। এক্ষেত্রে রিয়াল কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না।

 

রুডিগারের নিষিদ্ধ হওয়ার আলোচনার কারণ গত শনিবারের কোপা দেল রে ফাইনাল, যেখানে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারে রিয়াল। শেষ বাঁশি বাজার মিনিট দেড়েক আগে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেঞ্চ থেকে তেড়ে গিয়েছিলেন রুডিগার। সতীর্থরা তাকে টেনে ধরে থামান। তখন রিয়ালের বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার প্রতি কিছু একটা ছুড়ে মারা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এক টুকরা বরফ ছুড়ে মারা হয়েছিল রেফারির প্রতি এবং এই কাজটি রুডিগারই করেছেন।

 

 

তখনই আলোচনা শুরু হয়, এমন কাজের জন্য বড় ধরনের শাস্তি পেতে পারেন রুডিগার। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইফ) আচরণবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞাও পেতে পারেন তিনি।

 

বিবিসি জানিয়েছে, তার এই আচরণকে আরও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হলে তিন মাস থেকে সর্বোচ্চ এক বছরও নিষিদ্ধ হতে পারেন রুডিগার। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে আরএফইফের শৃঙ্খলা কমিটি।

 

রুডিগার অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। কিন্তু তাতেও তার শাস্তি না–ও কমতে পারে।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার। কিন্তু সেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসার আগেই রুডিগার মাঠ থেকেই ছিটকে পড়লেন।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা