; ;
facebook Youtube google+ twitter
×

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

7:02 pm, May 23, 2025
Spread the love

গত ১৭ মে বরিশালের ফর্মাল নিউজ২৪ অনলাইন পত্রিকায় আওয়ালীগের দোসর দিয়ে চলছে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোনামে আমাদের জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি বা এই প্রতিষ্ঠানের কোন শিক্ষক আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নই। শিক্ষকদের কাজ শিক্ষার্থীদের পাঠদান দেয়া। তাদের রাজনীতিতে জড়ানোর সুযোগ নেই। আমাদের সবসময়ই শিক্ষার্থীদের পাঠদান ও স্কুলের সার্বিক খোঁজ খবর রাখতে গিয়ে দিন শেষে রাত হয়ে যায়। আমাদের এই প্রতিষ্ঠানে স্থায়ী হওয়াটা সম্পূর্ণ সরকারি নিয়মতান্ত্রিক হয়েছে এতে কারো কোন হাত নেই। যখন যে সরকার থাকবে তাদের সাথেই মিলেমিশে আমাদের কাজ করতে হয়। এর বিকল্প নেই। আওয়ামীলীগের দোসর দিয়ে চলছে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বিষয়টি আদৌ সত্য নয়। এছাড়া আমাদের স্কুলে মোট শিক্ষক ১৪ জন। এরমধ্যে হিন্দু ধর্মাবলম্বীর শিক্ষক রয়েছে ৮ জন এবং মুসলিম শিক্ষক রয়েছে ৬ জন। ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক এর স্বল্পতা নেই। আমাদের স্কুলের কোন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে এ পর্যন্ত কোন দূর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই। আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। অন্যান্য স্কুলের চেয়ে আমাদের স্কুলে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা অধিক।প্রকৃত পক্ষে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কু-চক্রী মহলের সহায়তায় সংবাদকর্মী ভাইদের ভূল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত। আমি সকল শিক্ষকের পক্ষে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপ-প্রচারকারীদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

নিবেদক
রহিমা বেগম,প্রধান শিক্ষিকা
উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উজিরপুর
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা