বিকাল ৫:০৭ ; সোমবার ; ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আফগান বধ, এশিয়া কাপে টিকে থাকল টাইগাররা

৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক::এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে আফগানদের ৩৩৫ রানের টার্গেট দিয়েছিল সাকিব আল হাসানের দল। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত জোড়া শতক হাঁকিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় আফগানরা।

ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান টাইগার পেসার শরীফুল ইসলাম। এরপর হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দুই জনের জুটিতে ধীরগতিতে লক্ষ্যের দিকে ছুটতে থাকে আফগানরা। তাদের জুটিতে ভাঙন ধরলেও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীও হাল ধরার চেষ্টা করেছেন। তবে টাইগারদের দেওয়া রানের পাহাড় টপকাতে পারেনি আফগানরা। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রান তুলে থেমেছে শাহিদীর দল।

টাইগারদের হয়ে বল হাতে তোপ দেগেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলের হয়ে ৮.৩ ওভার বল করে তাসকিন নিয়েছেন ৪ উইকেট। আর ৯ ওভার বল করে শরীফুলের শিকার তিন আফগান ব্যাটার। এছাড়াও মেহেদী মিরাজ ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট।
ব্যাট হাতে টাইগারদের হয়ে ১১৯ বলে ১১২ রান করেছিলেন আজকের ম্যাচে ওপেন করতে নাামা মিরাজ। নাজমুল শান্তও মিরাজকে সঙ্গ দিয়ে ১০৫ বলে ১০৪ তুলে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!