ভোর ৫:২১ ; মঙ্গলবার ; ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পাকিস্তানের পর শ্রীলংকার কাছে হেরে ফাইনালের আশা শেষ বাংলাদেশের

৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
Spread the love

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরে টানা দুই ম্যাচে পাকিস্তানের পর শ্রীলংকার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে।

আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২১ রানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় টাইগাররা।

শনিবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৭ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন তাওহিদ হৃদয়। ২৯ ও ২৮ রান করে করে মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম।

শ্রীলংকার ২১ রানের জয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন মাহিশ তিকশানা, মাথিশা পাতিরানা ও দাসুন শানাকা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। এক উইকেটে ১০৮ রান করা দলটি এরপর মাত্র ৫৬ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।

একটা পর্যায়ে ৫ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ১৬৪ রান। ষষ্ঠ উইকেটে অধিনায়ক দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ৫৭ বলে ৬০ রানের জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা। এরপর ফের ব্যাটিং বিপর্যয়। শেষ দিকে শ্রীলংকা ৩৩ রানে হারায় ৫ উইকেট।

দলের এই ব্যাটিং বিপর্যয়ে লড়াই করে গেছেন সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিস। মেন্ডিস ৭৩ বলে ৫০ রান করে আউট হলেও সেঞ্চুরির জন্য লড়াই করে যান সামারাবিক্রমা।

শেষ ওভারে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করতে সামারাবিক্রমার প্রয়োজন ছিল ১৭ রান। শেষ ওভারে বল খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৪টি। তাসকিন আহমেদের করা তৃতীয় বলে চার আর চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ৭১ বলে ৯৩ রানে পৌঁছে যান তিনি।

শেষ দুই বলে সেঞ্চুরি পূর্ণ করতে সামারাবিক্রমার প্রয়োজন ছিল ৭ রান। পঞ্চম বলটি ডট আর শেষ বলে আউট হলে তার সেঞ্চুরির স্বপ্ন ভেস্তে যায়।

সেঞ্চুরি না পেলেও দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে ৭২ বলে ৮টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সামারাবিক্রমা। এছাড়া ৬০ বলে ৪০ রান করেন পাথুম নিশানকা।

বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ২ উইকেট নেন আরেক পেসার শরিফুল ইসলাম।

২৫৮ রানের টার্গেট তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ভালো শুরু পরও ব্যাটিং বিপর্যয়। ওপেনিং জুটিতে ৫৫ করা বাংলাদেশ, এরপর মাত্র ৫ রানের ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারায়।

এরপর ২৩ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় আরও ২ উইকেট। মিরাজ ২৮ বলে চার বাউন্ডারিতে ২৯ করে ফেরেন। ৪৬ বল মোকাবেলা করে এক চারে ২১ রানে ফেরেন আরেক ওপেনার নাঈম শেখ।

৭ বলে ৩ আর ২৪ বলে ১৫ রানে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।

প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দলকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তারা ১১২ বলে ৭২ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান।

দলীয় ১৫৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুশফিক। তার বিদায়ের মধ্য দিয়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। এরপর তাওহিদ হৃদয় বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি। শেষ দিকে একের পর এক উইকেট পতনের কারণে পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!