রাত ৪:০৪ ; রবিবার ; ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

জাবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছাত্রীর

১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
Spread the love

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই বিভাগের সাবেক এক ছাত্রী। এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির (যৌন নিপীড়ন বিরোধী সেল নামে পরিচিত) কাছে লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেন সেলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মাহতাব-উজ-জাহিদ।

এর আগে গত ২৩ মার্চ নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টে অভিযোগকারী শিক্ষার্থী সাজু সাহার বিরুদ্ধে যৌন হেনস্তা ও পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ তোলেন। পরে ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাজু সাহা। এছাড়া আদালতে অভিযোগকারী ছাত্রীর বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর তথ্য’ প্রচারের দায়ে ৫০ লাখ টাকার মানহানির মামলাও দায়ের করেছেন ওই শিক্ষক।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সাজু সাহার জন্য আমি বিভাগ থেকে স্নাতকোত্তর করতে পারিনি। অবশ্য, অন্য কারণও ছিল। তবে স্নাতকোত্তর না করার পেছনে ওনার ডিস্টার্বেন্স ছিল মেজর। স্নাতকের শেষ সেমিস্টার থেকেই আমাকে উনি বিভিন্ন উপায়ে হয়রানি শুরু করেন। আমার কাছে এর সব তথ্য-প্রমাণ আছে। সময়মতো আমি সব উপস্থাপন করব।
অভিযোগ অস্বীকার করে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহা বলেন, যে আমার ব্যাপারে অভিযোগ করেছে সে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করছে। এতে আমার মানহানি হয়েছে। আমি তার বিরুদ্ধে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর বরাবর অভিযোগ করেছি। এছাড়া কোর্টেও মামলা করেছি। আশা করছি আদালত যথাযথ ব্যবস্থা নিবে।

এদিকে অভিযোগ সম্পর্কে তদন্ত করা হবে বলে জানিয়েছেন জাবির যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা।

অন্যদিকে অভিযোগের বিষয়ে সোমবার বিকালে অনুষ্ঠিত জাবির বিশেষ সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে বলে  জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান। তবে ঘটনাটি আদালতে মামলাধীন ও জাবি যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির তদন্তাধীনে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!