রাত ১০:১৭ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন তামিম

৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Spread the love

৮০ দিন পর পেশাদার ক্রিকেটে ফিরলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার খেলতে নেমে ৫৭ বলে ৪৪ রান করেন তামিম।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে মাইলফলক স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ঘরের মাঠে চার হাজার রান করেছেন।

ইনিংস শুরুর আগে ঘরের মাঠে ওয়ানডেতে তামিমের সংগ্রহ ছিল ৩ হাজার ৯৯০ রান। কিউইদের বিপক্ষে এদিন খেলতে নেমে চার হাজার রানের কোটা পূর্ণ করেছেন তামিম।

ঘরের মাঠে ওয়ানডেতে রান সংগ্রহের দিক থেকে তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম। তার রান ৩ হাজার ৭৮৪৷ তালিকায় এরপরেই আছেন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান, তার সংগ্রহ ৩ হাজার ৩৭৯।

এক স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে থেকেই তামিমের দখলে। তিনি করেছেন ২ হাজার ৮৯৭ রান। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে। তিনি ২ হাজার ৬৬৬ রান সংগ্রহ করেন। ২ হাজার ৬৫৬ রান করেছেন সাকিব আল হাসান।

এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া এবং পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ইনজামাম উল হক।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা