বিকাল ৪:০১ ; সোমবার ; ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শুরুর একাদশে শঙ্কায় মেসি

১১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
Spread the love

ইন্টার মায়ামির হয়ে গত রোববার প্রায় দুই সপ্তাহ বাইরে থাকার পর মাঠে ফেরেন লিওনেল মেসি। ইনজুরি থেকে ফিরে আসা এই তারকা সেদিন বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। এবার প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও এমন কিছু দেখা যেতে পারে। শুরুর একাদশে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বুয়েনস এইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে শুরু হবে খেলা।

সংবাদ সম্মেলনে মেসির বিষয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘তার পরিস্থিতি বোঝার জন্য বাকি থাকা আরেকটি অনুশীলন সেশন গুরুত্বপূর্ণ। আমি তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব যে সে শুরু থেকে খেলবে কিনা। এসবের আগে আমাকে তার সঙ্গে কথা বলে নিতে হবে। আর সর্বোপরি আমাকে এটাও নিশ্চিত হতে হবে যে সে ম্যাচের শুরু থেকে খেলতে পারবে কিনা।’

এর আগে গত মাসে ইকুয়েডরের বিপক্ষে মেসির চমৎকার গোলে ১-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। কিন্তু বাছাইয়ের ওই ম্যাচে শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলতে পারেননি তিনি। নির্ধারিত সময়ের শেষদিকে বদলি হিসেবে চলে যান মাঠের বাইরে।

পরে জানা যায়, মাংসপেশিতে চোট পেয়েছেন মেসি। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচে দর্শক হয়ে থাকতে হয় মেসিকে। সেদিন তাকে ছাড়াই ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!