; ;
facebook Youtube google+ twitter
×

5:24 pm, September 8, 2023
Spread the love

অনলাইন ডেস্ক::সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ ২-১ গোলে পাকিস্তানকে হারায়। ফাইনালে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আগামী ১০ সেপ্টেম্বর ট্রফি জয়ের মিশনে নামবে দুই দল।

দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুরুতে গোল করে এগিয়ে যায়। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ম্যাচের ৬ মিনিটে পাকিস্তান এগিয়ে যায়। সতীর্থের পাসে বক্সে ঢুকে আব্দুল ঘানি গোলকিপারের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান।

১৩ মিনিটে বাংলাদেশের একজনের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। ডান প্রান্ত থেকে সতীর্থের ভাসানো বলে মুর্শেদ আলি ডিফেন্ডারদের মাঝে হেডে জড়িয়ে দেন জালে।
২৮ মিনিটে পাকিস্তানের একজনের কর্নার থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। প্রতি আক্রমণ থেকে আবার বাংলাদেশ এগিয়ে যায়। সতীর্থের দারুণ এক পাসে আবু সাইদ বক্সের ভেতরে পেয়ে প্লেসিং করে দিয়ে উচ্ছ্বাসে মাতেন।

বিরতির পর ম্যাচে উত্তেজনা কম ছিল না। গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় তৃতীয় গোল পাওয়া হয়নি। পাকিস্তানও পারেনি ম্যাচে ফিরতে। ২-১ এর স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা